× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার খুলে দেওয়ার দাবি

বগুড়া অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার খুলে দেওয়ার দাবি জানান শ্রমিক ও কর্মচারীদের প্রতিনিধিরা। প্রবা ফটো

বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার খুলে দেওয়ার দাবি জানান শ্রমিক ও কর্মচারীদের প্রতিনিধিরা। প্রবা ফটো

ঢাকার মহাখালী বাস টার্মিনালে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার খুলে দেওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পরিবহনটির শ্রমিক ও কর্মচারীরা। দাবি পূরণ না হলে ঢাকা-মহাখালী থেকে বগুড়া-নওগাঁ রুটে চলাচলকারী একতা পরিবহনসহ সংশ্লিষ্ট কোচ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার (১ জুলাই) দুপুরে এ ঘোষণা দেন শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিক ও কর্মচারীদের প্রতিনিধিরা।

লিখিত বক্তব্যে শ্রমিক নেতা মো. আরিফ সরকার টিয়া বলেন, গত ৭ মে কোনো যৌক্তিক কারণ ছাড়াই মহাখালীতে শাহ্ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তরবঙ্গের হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি পরিবহনটির সঙ্গে যুক্ত প্রায় সাড়ে চার হাজার শ্রমিক ও কর্মচারী কর্মহীন হয়ে অর্থনৈতিক সংকটে পড়েছেন।

তিনি বলেন, কাউন্টার চালুর দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে।

আরিফ সরকার টিয়া জানান, গত ১২ মে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মধ্যস্থতায় ঢাকা মহাখালী বাস মালিক সমিতি, একতা পরিবহনের মালিকপক্ষ এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে বৈঠক হয়। সেখানে ঈদুল আজহার ১৫ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কাউন্টার চালুর বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে পরিবহন শ্রমিক মো. ফিরোজ, শ্রী কার্তিকসহ শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা