× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্রাইভেটে’ গিয়ে নিখোঁজ একই এলাকার ৪ ছাত্রী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ওপরে বাঁ থেকে খুশি, সেজুতি এবং নিচে বাঁ থেকে মলিকা ও রিতু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ওপরে বাঁ থেকে খুশি, সেজুতি এবং নিচে বাঁ থেকে মলিকা ও রিতু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রাইভেটে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর একই এলাকার চার ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর এলাকার বাসিন্দা মানিক চন্দ্রের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী খুশি মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।

পরে বিদ্যালয় ছুটির সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন বলেও জিডিতে উল্লেখ করা হয়। 

জিডি সূত্রে আরও জানা যায়, একপর্যায়ে খুশির পরিবারের সদস্যরা জানতে পারেন, একই এলাকার আরও তিন ছাত্রী ওই একই সময়ে নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।

বাকি ওই নিখোঁজ ছাত্রীরা হলো, বাঙ্কু দেবনাথের মেয়ে মলিকা, রমেশ দেবনাথের মেয়ে রিতু দেবনাথ এবং আকালু দেবনাথের মেয়ে সেজুতি রানী দেবনাথ।

খোঁজে নিয়ে জানা গেছে, তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। খুশি, মলিকা ও রিতু দশম শ্রেণির এবং সেজুতি রানী দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী। 

পরিবারের সদস্যরা জানান, আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাননি।

নিখোঁজ রিতু দেবনাথের বাবা রমেশ দেবনাথ বলেন, ধারণা করা হচ্ছে ৪ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।

নিখোঁজ চার ছাত্রীর অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত বালিয়াডাঙ্গী থানা অথবা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে। সাধারণ ডায়েরির ভিত্তিতে নিখোঁজ চার ছাত্রীর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা