× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থী কমেছে ফেনীতে

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ফেনী জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী কমে যাওয়া এবং ঝরে পড়ার হার বৃদ্ধি পাওয়ার বিষয়টি সাম্প্রতিক শিক্ষাবোর্ড ও স্থানীয় জেলা প্রশাসনের পরিসংখ্যানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রবা ফটো

ফেনী জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী কমে যাওয়া এবং ঝরে পড়ার হার বৃদ্ধি পাওয়ার বিষয়টি সাম্প্রতিক শিক্ষাবোর্ড ও স্থানীয় জেলা প্রশাসনের পরিসংখ্যানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রবা ফটো

ফেনী জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী কমে যাওয়া এবং ঝরে পড়ার হার বৃদ্ধি পাওয়ার বিষয়টি সাম্প্রতিক শিক্ষাবোর্ড ও স্থানীয় জেলা প্রশাসনের পরিসংখ্যানে স্পষ্টভাবে ফুটে উঠেছে- যা উচ্চ মাধ্যমিক স্তরে ঝরে পড়ার উদ্বেগজনক চিত্র ফুটিয়ে তুলেছে। দারিদ্র্য, বাল্যবিবাহ এবং নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়াসহ বিভিন্ন কারণে সারাদেশে পরীক্ষার্থীর সংখ্যা ও পাসের হারে নেতিবাচক প্রভাব পড়ছে।

আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ফেনী থেকে অংশ নেবে ১১ হাজার ৩২ জন শিক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, জেলায় গত এক বছরের ব্যবধানে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ৪৫৫ জন। পরীক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা, কারিগরি শিক্ষায় ঝোঁক, প্রবাসী পরিবারে সন্তানদের স্থানান্তর এবং বাল্যবিয়ের মতো সামাজিক কারণে এই ঝরে পড়ার হার বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৩ সালে ফেনীতে এইচএসসি, আলিম ও কারিগরিতে পরীক্ষার্থী ছিল, ১২ হাজার ৭৮৮ জন। ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ১৭৯ জনে। কিন্তু ২০২৫ সালে এসে তা কমে দাঁড়ায় ১২ হাজার ৪৮৭ জনে। আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হতে যাওয়া এইচএসসি, আলিম ও সমমানে ফেনীর ২১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসিতে ১১ কেন্দ্রে ৮ হাজার ৬৫৭ জন, আলিমে ৭টি কেন্দ্রে ১ হাজার ৬১৮ জন এবং কারিগরিতে ৩টি কেন্দ্রে ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে জানা গেছে, ২০২৬ সালের মোট পরীক্ষার্থীর মধ্যে ফেনীর সদর উপজেলায় এইচএসসিতে ৪টি কেন্দ্রে ৫ হাজার ৩৭০ জন, আলিমে ১টি কেন্দ্রে ৬১৮ জন ও ভোকেশনালে ১টি কেন্দ্রে ২৭১ জন পরীক্ষার্থী রয়েছে। পরশুরাম উপজেলায় এইচএসসিতে ১টি কেন্দ্রে ৬১৮ জন, আলিমে ১০৯ জন পরীক্ষার্থী রয়েছে। ফুলগাজীর ১টি কেন্দ্রে এইচএসসিতে ৫৯৪ জন, আলিমে ৯৫ জন এবং ভোকেশনালে ১১৯ জন পরীক্ষার্থী রয়েছে। ছাগলনাইয়ায় ২টি কেন্দ্রে এইচএসসিতে ১ হাজার ১৯৬ জন, ও আলিমে ৩৪১ জন পরীক্ষার্থী রয়েছে। সোনাগাজীতে ২টি কেন্দ্রে এইচএসসিতে ৬৫৮ জন, আলিমে ২৫৮ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া দাগনভূঞার ১টি কেন্দ্রে এইচএসসিতে ২১১ জন, আলিমে ২টি কেন্দ্রে ১৯৭ জন এবং ভোকেশনালে ৩৬৭ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষা সুষ্ঠভাবে গ্রহণে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। এ ব্যাপারে জেলা প্রশাসক মনিরা হক জানান, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে আগামী ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ এবং কেন্দ্রের আশপাশে ফটোকপি দোকানগুলো পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ২০০ গজ বেষ্টনীর মধ্যে ১৪৪ ধারা বজায় থাকবে।

ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফি উল্লাহ বলেন, সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা গ্রহণে পূর্বের সকল নিয়ম বহাল থাকবে। নকল প্রতিরোধে সিসি ক্যামেরায় মনিটর করা হবে।

পরীক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক বলেন, শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী। দ্বাদশ শ্রেণিতে ওঠার পর অনেক শিক্ষার্থী ঝরে যায়। নির্বাচনী পরীক্ষা খারাপ হলে অনেকে ফরম পূরণ করার সুযোগ পায় না। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেকে বিয়ে হয়ে যাওয়ার পর আর পড়াশুনা চালিয়ে যেতে পারে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা