সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
আপডেট : ৫ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজারে বাসচাপায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র কুশল সরদার। আহত হয়েছেন তার বাবা, শিক্ষক কানাই লাল সরদার। প্রবা ফটো
সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজারে দ্রুতগতির একটি বাসচাপায় প্রাণ হারাল সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র কুশল সরদার (১৩)। আহত হয়েছেন তার বাবা, শিক্ষক কানাই লাল সরদার।
বুধবার (১ জুলাই) সকালে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। কুশল তালা ব্রজেন দে সরকারি উচ্চ
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক
বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের বড় ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে বাবা ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। শাহাপুর
বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে কুশল বাসের
চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন তার বাবা কানাই লাল সরদার।
কুশলের অকাল মৃত্যুতে নেমে এসেছে পরিবারে গভীর শোকের ছায়া। এ ঘটনায়
পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত কানাই লাল সরদারকে উদ্ধার
করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন
রয়েছেন।
তালা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। এ
সময় বাসটিকেও জব্দ করেছে তালা থানা পুলিশ। এছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে
দেখা হচ্ছে।