× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ২০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রবা ফটো

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রবা ফটো

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত সুমন শেখ কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে।

মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার বিকেলে কাপুড়িয়া সদরদী এলাকার ইসমাইল মুন্সীর ভাগ্নে শরিয়াতুল্লাহকে পূর্ব হাসামদিয়া গ্রামের কয়েকজন যুবক ধরে নিয়ে যায়। খবর পেয়ে তাকে ছাড়িয়ে আনতে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হন সুমন শেখ।

এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষ চলাকালে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা