× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার সৈয়দ নজরুল ইসলাম ও আশরাফুল ইসলামের ম্যুরালে কালো কালি

মধ্যাঞ্চলীয় ব্যুরো

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১৫:২২ পিএম

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং তার ছেলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে কালো কালি দিয়ে বিকৃত করা হয়েছে। ছবি : প্রবা

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং তার ছেলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে কালো কালি দিয়ে বিকৃত করা হয়েছে। ছবি : প্রবা

বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলাম এবং তার ছেলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে কালো কালি দিয়ে বিকৃত করা হয়েছে। দেড় বছরের মধ্যে ম্যুরালে এটি দ্বিতীয়বার ঘটল। 

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল চত্বরে অবস্থিত ম্যুরাল দুটিতে রবিবার রাতে কিংবা সোমবার ভোরে কেউ এমন অমোচনীয় কালি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

দুটি ম্যুরালেরই মুখের অংশে অমোচনীয় কালি স্প্রে করা হয়েছে। 

এ ঘটনায় শহরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই পুলিশ অপকর্মের হোতাদের ধরতে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

২০২১ সালের ৩০ জুলাই একই স্থানে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

পরে সেখানে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরাটি বসালেও সেটি এখন অকেজো বলে জানা গেছে। 

ম্যুরাল বিকৃতের খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পৌর মেয়র পারভেজ মিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন হোসাইন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পৌর মেয়র মাহমুদ পারভেজ বলেন, ‘সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ আশরাফুল ইসলাম সারা দেশের মানুষের প্রাণের স্পন্দন। যারা এই অপকর্ম করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।’ 

সচেতন নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ফারুকী বলেন, ‘ঘটনাটি পরিকল্পিতভাবে করেছে একাত্তরের পরাশক্তি ও বর্তমান এদের দোসরা। এদেরকে অবশ্যই ধরতে হবে এবং এদের মুখোশ খুলে দিয়ে বিচারের মুখোমুখি করতে হবে।’ 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘ভোররাতে অথবা কুয়াশাচ্ছন্ন ভোরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এটি ঘটিয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে পুলিশ মাঠে কাজ করছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রবিবার গভীর রাত কিংবা সোমবার কুয়াশাচ্ছন্ন ভোরের কোন এক সময়ে স্বাধীনতা বিরোধী দুবৃর্ত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। তাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ ও জেলা প্রশাসন কাজ করছে।’

সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ‘এর আগেও গত বছর সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে আঘাত করা হয়েছে। তার সঠিক বিচার হয়নি। আজ আবারও শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরাল ও সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে রং দিয়ে বিকৃতি করা হয়েছে।’

তিনি বলেন, ‘এর আগে যখন আশরাফ ভাইয়ের ম্যুরাল ভাঙচুর করা হয়েছিল তখন পৌর কর্তৃপক্ষ বলেছিল, সেখানে সিসি ক্যামেরা বসানো হবে। জানি না ক্যামেরা বসানো হয়েছে কি না? যদি ক্যামেরা বসানো না হয়ে থাকে, তবে তার দায়ভার পৌর কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারবে না। ৪৮ ঘণ্টার ভেতরে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’

শহরের কালীবাড়ী সড়কে নরসুন্দা নদীর তীরে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি নির্মাণ করে কিশোরগঞ্জ পৌরসভা। নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০২০ সালের ৩০ নভেম্বর ম্যুরালটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন লেখক, ছড়াকার ও গবেষক জাহাঙ্গীর আলম জাহান। তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধী দুর্বৃত্তরাই এ ঘটনার সাথে জড়িত। সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ আশরাফুল ইসলামের মতো সৎ ও দেশপ্রেমিক নেতাদের প্রতি যারা এ রকম জঘন্য মনোবৃত্তি দেখাতে পারে, তারা যে প্রকৃতঅর্থেই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তা বুঝতে কারোরই বাকি থাকে না। আমি এই চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা