চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি এলাকার ভারতীয় সীমান্তের শূন্য রেখা থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে রোকেয়া বেগম (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা
জানান, তিনি জগন্নাথদীঘির পাশের গুচ্চগ্রামের আলী এরশাদের স্ত্রী। তাকে দীর্ঘদিন মানসিক
ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. আরিফ হোসাইন।
তিনি জানান, লাশ উদ্ধার করতে পুলিশের সদস্যরা
ঘটনাস্থলে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে
পাঠানো হবে।