× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

মৃত মানহা মনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৃত মানহা মনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনী নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

উপজেলার পৌর এলাকার বেপারীপাড়া এলাকায় মঙ্গলবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

মানহা স্থানীয় শিক্ষক মোস্তুফা আহমেদের নাতনি। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফারহানা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। 

শিশুটির পরিবারের ভাষ্য, দুপুরে বাদাম খাওয়ার সময় একটি বাদাম মানহার গলায় আটকে যায়। এতে তার শ্বাসকষ্ট শুরু হয়। স্বজনরা বাদামটি বের করার চেষ্টা করেও ব্যর্থ হন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা