রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়। প্রবা ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা-আমন গাছের চারা, সবজি উফশী ও হাইব্রিড জাতের বীজ, রাসায়নিক ও জৈব সার এবং উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ
অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ফলজ উৎসবের আয়োজনও
করা হয়।
রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার
মো. সাইফুল ইসলাম জয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সকলকে সবজি এবং
ফলজ চাষের ওপর গুরুত্ব দিতে হবে। নিজের এবং অন্যের চাহিদা মেটানোর লক্ষ্যে এ
কাজে এগিয়ে আসতে হবে। সবজি ও ফলজ চাষে সরকার হাতে কলমে প্রশিক্ষণ, বীজ ও স্যার
বিতরণসহ বিভিন্ন ধাপে ঋণ সহায়তা দিচ্ছেনÑ যার যতটুকু জমি রয়েছে ততটুকুর মধ্যেই
সবজি ও ফলত চাষ করার জন্য আহ্বান জানানো হয়।