গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে একটি পুকুরে নিখোঁজের প্রায় সাড়ে ১৬ ঘণ্টা পর তামিম (১১) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পৌরশহরে
ডাক বাংলো আলহাজ নিশাই সরকার জামে মসজিদের পাশের পুকুর থেকে মঙ্গলবার (৩০ জুন) সকাল
৬টার দিকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত তামিম স্থানীয় কলাবাগান
এলাকার বেপারীবাড়ীর কুয়েত প্রবাসী মো. রনির ছেলে এবং ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুর ২টার দিকে বন্ধুদের সাথে শিশু তামিম
গোসল করতে পুকুরে নেমে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি
শুরু করেন। অবশেষে জানতে পারেন তামিম পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে। তাকে
পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে
এসে পুকুরে ছেলেটির লাশ খুঁজতে পানিতে নামে। সন্ধ্যার পর্যন্ত খোঁজাখুঁজি করে না পেলে
এবং জাল টানার পরও জালে আসেনি।পরে গভীর রাতে স্বজনরা পুকুরে মোটর বসিয়ে পানি সেচ করলে
মঙ্গলবার সকাল ৭ টার দিকে শিশুর মরদেহ ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এ বিষয়ে গফরগাঁও থানার ওসি (তদন্ত) মুশিউর রহমান বলেন,
একটি শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি।