নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার তাঁত বোর্ড অফিসের সামনে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আহত হয়েছেন ৪ জন। প্রবা ফটো
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার তাঁত বোর্ড অফিসের সামনে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোমবার (২৯ জুন) রাতে মোটরসাইকেল চালক ইসমাইল ঘরামী বাবু (২৮) নিহত হয়েছেন। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে।
একইদিন আশোকাঠী প্রশিকা অফিস সংলগ্ন এলাকায় সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন-মোটরসাইকেল আরোহী ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব (২৪) ও তাদের সাথে থাকা তাপস (৩০)। কুমিল্লা জেলার হোমনা থানার বাঘমারা গ্রামের জামাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০) ও তার সাথে থাকা একই থানার করাকান্দি গ্রামের মো. অলিউল্লাহ (৩৫)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন
অফিসার মো. মিজানুর রহমান।