× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়ন কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের দাবিতে প্রত্নতত্ত্ব অফিস ঘেরাও

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ : ২ ঘণ্টা আগে

উন্নয়ন কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের দাবিতে প্রত্নতত্ত্ব অফিস ঘেরাও

বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদের উন্নয়ন কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের দাবিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাস্থান কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, মাজার মসজিদ কমিটির নেতারা ও উন্নয়নকামী সাধারণ মানুষ।

শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ানের কার্যালয়ের সামনে মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদের উন্নয়ন কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের দাবিতে প্রত্নতত্ত্ব অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান’ শীর্ষক ব্যানার নিয়ে কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। 

কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, মহাস্থান মাজার মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্থান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক এবং মহাস্থান মাজার মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক।

সমাবেশে বক্তারা বলেন, মহাস্থান মাজার মসজিদ এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। সাধারণ মানুষের অনুদান ও নিজস্ব অর্থায়নে মসজিদের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিভিন্ন অজুহাতে বারবার এ উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
তারা অবিলম্বে সব ধরনের প্রশাসনিক জটিলতা ও অযৌক্তিক বাধা দূর করে উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা