× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবারের মাঝে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  ১০০পরিবারের মাঝে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  প্রবা ফটো

কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১০০পরিবারের মাঝে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

নেত্রকোনার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০০ উপকারভোগী পরিবারের মাঝে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি এই প্রকল্পের আওতায় দেশের দুটি ভিন্ন অঞ্চলে এই ধরনের বড় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল কুমার সরকার প্রমুখ।

প্রকল্পের আওতায় ১০০ জন উপকারভোগীর মাঝে দুটি করে ছাগল, পাঁচটি করে ফ্লোরম্যাট এবং গৃহনির্মাণের বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। 

সংশ্লিষ্টরা জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, স্বাবলম্বী করে তোলা এবং টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেপুটি স্পিকার জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে ভাষা চর্চা কার্যক্রম চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা