× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে সুপেয় পানি পেল ১০৫ পরিবার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৬ ২১:১৩ পিএম

আপডেট : ২২ জুন ২০২৬ ২১:৩৫ পিএম

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর পানির প্রকল্প। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর পানির প্রকল্প। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের (৪-ইবি) উদ্যোগে একটি গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করা হয়েছে।

বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া এলাকায় সোমবার সকালে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীঘিনালা জোনের সার্বিক সহযোগিতায় স্থাপিত এ গভীর নলকূপের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার ১০৫টি পরিবারের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন বাসিন্দা বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার (৪-ইবি) লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগী পাহাড়ি জনগোষ্ঠীর প্রায় ৫০ থেকে ৬০ জন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশুদ্ধ পানির এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের জন্য দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা