× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎গাজীপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

জিএমপির মিডিয়া শাখার কর্মকর্তা পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ সোমবার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে”।

পুলিশ জানায়, অভিযানে সদর থানা থেকে ৮ জন, বাসন থানা থেকে ৬ জন, কোনাবাড়ী থানা থেকে ২ জন, কাশিমপুর থানা থেকে ৩ জন, গাছা থানা থেকে ৫ জন, পূবাইল থানা থেকে ২ জন, টঙ্গী পূর্ব থানা থেকে ২ জন এবং টঙ্গী পশ্চিম থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জিএমপি জানিয়েছে, বাসন থানাধীন মোগরখাল সাকিনস্থ কলম্বিয়া গামেন্টেসের সামনে ময়মনসিংহ টু ঢাকাগামী পাঁকা রাস্তার উপর সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং সরকারী কাজে বাঁধাদান ও হুমকি প্রদানের অপরাধে ৩০ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। ২১ জুন সকাল ৮টা থেকে ২২ জুন সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।‎

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা