× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২ ঘণ্টা আগে

সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনকে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর নাজিরের পোল এলাকার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  প্রবা ফটো

সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনকে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর নাজিরের পোল এলাকার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

বরিশালের সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনকে সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নাজিরের পোল এলাকায় তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

রফিকুল ইসলাম খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর শাখার আইনবিষয়ক সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ছিলেন। তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আমলে তিনি প্যানেল মেয়রের দায়িত্ব পালন করতেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা