× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

নিহত নজরুল সরদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত নজরুল সরদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের মেহেন্দিগঞ্জে খাস জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরদ্ধে।

মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ১ নং আন্ধারমানিক ইউনিয়নে রবিবার যোহরের নামাজের সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যায় নিহত নিহত নজরুল সরদারের (৪০) বড় ভাই হারুন সরদার।

তারা ১নং ওয়ার্ড এর মৃত কাঞ্চন সরদারের ছেলে।

এ বিষয়ে কথা হয়ে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।

তারা জানান, পৈতৃক জমি বন্টনের পর হারুন সরদারের জমির সঙ্গে কিছু খাস জমি ছিল, যা তার অন্য দুই ভাইও দাবী করে আসছিলেন। এবং এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝামেলা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনার দিন ছোট ভাই নজরুল সেই জমিতে বেড়া দিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে হারুন সরদার মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় থাকা নজরুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে বলেও দাবি করেন তারা।

তারা আরও বলেন, এসময় নজরুলের হাত, পা ও পেটে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।

অবস্থা আরও অবনতি হওয়ায় সেখান থেকে বরিশাল শেবাচিমে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাটে মারা যান, বলেন তারা। 

এ বিষয়ে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, আমরা সবাই যোহরের নামাজ পড়ছিলাম। তৃতীয় রাকাতে গিয়ে হঠাৎ পেছনে চিৎকার শুনতে পাই।

আতঙ্কিত হয়ে নামাজ ছেড়ে দিয়ে পিছনে তাকিয়ে দেখার কথা উল্লেখ করে তিনি দাবি করেন,  হারুন সরদার একটি লম্বা ছুরি দিয়ে তার ছোট ভাই নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।

এ সময় আমরা বাধা দিতে গেলে সে চারিদকে ছুরি ঘুরাতে থাকে। এমনকি মাওলানা কবির নামে একজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা