× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজির অভিযোগে আটক সোনারগাঁয়ের এমপি মান্নানের ছেলে

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রবিবার দুপুরে ঢাকা থেকে এমপি মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ছবি:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রবিবার দুপুরে ঢাকা থেকে এমপি মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ছবি:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রবিবার দুপুরে ঢাকা থেকে তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

পরে তাকে বিকাল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়ে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

তারেক আল মেহেদী বলেন, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা। এ ব্যাপারে কথা বলতে তাকে ঢাকা থেকে এসপি অফিসে ডাকা হয়েছে। 

আমরা তাকে ঢাকাতে পেয়েছি। সেখানে আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করি। তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা