× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে শিশু শ্রমিক নিহত

নড়াইল সংবাদদাতা

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ২০:২৩ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ২০:৫৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নড়াইলের কালিয়া উপজেলায় কাজ করার সময় আঘাত পেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

নবগঙ্গা নদীর বারই পাড়া ঘাটে রোববার (১ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ কালিয়া উপজেলার বিঞ্চনপুর গ্রামের হাসান সরদারের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ড্রেজার থেকে বালু আনলোডের কাজ করছিল জিহাদ। বেলা তিনটার দিকে হঠাৎ যন্ত্রের ফিতা ছিড়ে এসে তার শরীরে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা পুলক কুমার সাহা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা