নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
অবশেষে টাঙ্গাইল থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
দেশের বিভিন্ন জেলায় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্র এক ধরনের কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে মানুষকে সম্মোহিত করে নগদ অর্থ, গহনা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্র।
এ পর্যন্ত নওগাঁসহ বিভিন্ন জেলায় প্রতারণা চালিয়ে আসছে। এরা বিশেষ করে বয়স্ক মহিলাদের টার্গেট করে প্রতারণার ফাঁদ পাতে।ওই প্রতারকের চক্রের ৩ সদস্যকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নওগাঁ ডিবি পুলিশ।
রবিবার (২১ জুন) বিকেলে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম
তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান।
এর আগে মামলার পরিপ্রেক্ষিতে গত শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা
থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া
এলাকার আবু হাসান, বাবু এবং সবুজ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় প্রায়
এক সপ্তাহব্যাপী এই অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের একদল সদস্য।
এ সংক্রান্তে নওগাঁ থানায় মোট তিনটি মামলা হযয়েছে। মামলার
পরিপ্রেক্ষিতে পুলিশ বেশ কয়েকবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায়। পরবর্তী সময়ে
তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ করে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে একটি চক্র টাঙ্গাইলে একই
ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে শনিবার ডিবি পুলিশের একটা চৌকস দল টাঙ্গাইল
জেলার পুরাতন বাসস্ট্যান্ড থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে।
জানা যায়, তাদের ৮ থেকে
১০টি গ্রুপ রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে মানুষকে কেমিক্যাল প্রয়োগ করে এই ধরনের
অপরাধ করে বেড়ায়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরও বলেন, প্রথমে একজন অভিনয়
করে সেই মহিলার কাছে সাহায্য চায়, পরে একজন এসে মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং
অপরজন এসে সেই মহিলাকে ‘শয়তানের নিঃশ্বাস’ বা কেমিক্যাল স্প্রে করে। এরপর আক্রান্ত
মহিলা তাদের কথামতো সম্মোহিত হয়ে তার অলংকার এবং টাকা পয়সা অপরাধীর হাতে তুলে দেয়।
নওগাঁ জেলা পুলিশ এই ধরনের অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ।