× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবির নেতা জিসানের ২ দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

বহিষ্কৃত শিবির নেতা জিসান মিয়াকে রবিবার আদালতে হাজির করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বহিষ্কৃত শিবির নেতা জিসান মিয়াকে রবিবার আদালতে হাজির করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক তৈয়ব উদ্দিন রবিবার এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী এ সব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, গত ১১ জুন জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন দাউদকান্দি মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই দিন রাতে কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

এরই মধ্যে ২৫ বছর বয়সী এক নারী দাউদকান্দি মডেল থানায় জিসানের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে গত ১৬ জুন বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী বলেন, “শিবির নেতা জিসান মিয়া প্রধানকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ হাজির করে ৭ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের শামছুল আলম শাহ। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন”।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি শামছুল আলম শাহ বলেন, “জিসানকে রিমান্ডে এনে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। আমরা আশা করছি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা