আবুল কালাম আজাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামের নিজ বাসা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল কালাম আজাদ কুড়িগ্রাম জেলা সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর কালোয়া গ্রামের বাসিন্দা। রাজনীতির পাশাপাশি তিনি স্থানীয় একটি এমপিওভুক্ত বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন।
কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার এসআই পরিতোষ বলেন, “শনিবার রাতে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের কারণ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে”।