খুলনা অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বিশেষ দায়িত্বে সংযুক্ত করা হয়েছে । প্রবা ফটো
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে পুলিশ হেডকোয়ার্টার্সে বিশেষ দায়িত্বে সংযুক্ত করা হয়েছে। আগামী সোমবার (২২ জুন) সকাল থেকে তাকে নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে।
জানা যায়, শনিবার (২০ জুন) জারি করা এক সরকারি আদেশে এই নির্দেশ
দেওয়া হয়। আদেশে তাৎক্ষণিকভাবে তা কার্যকরের কথাও উল্লেখ রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ রাশিদুল ইসলাম খান (বিপি-৭৪০৪০১২০৬২)
পুলিশ সদর দপ্তরের প্রশাসনিক কার্যক্রমে বিশেষ দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ পুলিশের
মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষে এআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট–১) মোহাম্মদ আনোয়ার হোসেন এতে
স্বাক্ষর করেন।
সম্প্রতি কেএমপির একটি অভ্যন্তরীণ মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যকে
ঘিরে আলোচনা তৈরি হয়। সভায় একজন ইনস্পেক্টরকে ঝুলিয়ে পেটানোর মন্তব্য করেছেন এমন অভিযোগ
নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা ঝড় শুরু হয়।
তবে পুলিশ সদর দপ্তরের জারি করা আদেশে রাশিদুল ইসলাম খানের বদলির
কারণ উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো
বক্তব্য পাওয়া যায়নি।