× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে জেলায় বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের রবিবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, জেলার কোনো নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি।

তথ্য অনুযায়ী, ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে সকাল ৬টায় পানি ২৪ দশমিক ০২ মিটার ছিল। সকাল ৯টায় তা বেড়ে ২৪ দশমিক ০৫ মিটারে পৌঁছেছে। এখানে বিপৎসীমা ২৬ দশমিক ০৫ মিটার।

একই সময় দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি ২৮ দশমিক ৩৫ মিটার থেকে বেড়ে ২৮ দশমিক ৩৯ মিটারে দাঁড়িয়েছে, যেখানে বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার।

নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ২৩ দশমিক ৭৬ মিটার থেকে ২৩ দশমিক ৭৭ মিটার এবং চিলমারী পয়েন্টে ২১ দশমিক ৪০ মিটার থেকে ২১ দশমিক ৪১ মিটারে বৃদ্ধি পেয়েছে। এ দুই পয়েন্টে বিপৎসীমা যথাক্রমে ২৬ দশমিক ০৫ ও ২৩ দশমিক ২৫ মিটার।

অন্যদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ২৯ দশমিক ০ ৫ মিটার থেকে কমে ২৯ দশমিক ০৩ মিটারে নেমেছে। এখানে বিপৎসীমা ২৯ দশমিক ৩১ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, “উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার বেশ কয়েকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে বর্তমানে সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় কুড়িগ্রামে বন্যার আশঙ্কা রয়েছে।” 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা