× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে বিধবা নারীর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে বিধবা নারীর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘির বাগবাড়ী গ্রামে মর্জিনা বেগম (৫৩) নামে এক বিধবা নারী শনিবার (২০ জুন)   রাতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ী গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী। রাত ৮টার দিকে ওই নারীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে ওই নারীর স্বামী মারা গেছেন। এরপর থেকে দুই ছেলে সন্তান নিয়ে তিনি স্বামীর বাড়িতেই থাকতেন। বড় ছেলে মুক্তার হোসেন প্রবাসে থাকেন এবং ছোট ছেলে সানোয়ার হোসেন বাড়িতেই থাকেন। শনিবার বিকাল ৪টার দিকে সকলের অজান্তে মর্জিনা বেগম নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে শুরু করে। এ সময় ছেলে সানোয়ার ও তার স্ত্রী দেখতে পেয়ে সিএনজি চালিত অটোরিকশাযোগে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা