× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁঠাল নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে মারল ছেলে-পুত্রবধূ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

নিহত আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

নিহত আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে বাড়ির একটি কাঁঠালকে কেন্দ্র করে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে আলম মিয়া ও তার স্ত্রী পলাতক রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী সাহেদা বেগম বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে বুধবার রাতে সদর উপজেলার চৌধুরীহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বাড়ির একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাকের সঙ্গে তার ছেলে আলম মিয়া ও পুত্রবধূর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ও পুত্রবধূ ঘরের ভেতরে ঢুকে আব্দুর রাজ্জাককে মেঝেতে ফেলে মারধর করে। পরে স্থানীয় লোকজন আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় এলাকায় বাসিন্দা আরিফুর ইসলাম জানান, পরিবারটির মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে মাঝে-মধ্যে বিরোধ হতো। তবে একটি কাঁঠালকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনার সৃষ্টি হবে, তা কেউ কল্পনাও করেননি। 

নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, গাছ থেকে কাঁঠাল পাড়ার পর আমরা ছেলেকে কয়েকটি কাঁঠাল দিয়েছিলাম। বিয়ের কিছুদিন পর থেকেই সে আলাদা সংসার করে। কিন্তু সে ও তার স্ত্রী আমাদের জন্য রাখা বাকি দুটি কাঁঠালও দাবি করে। আমরা দিতে রাজি না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা ঘরের ভেতরে ঢুকে আমার স্বামীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। তাদের মারধরের কারণেই আমার স্বামী মারা গেছেন। 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভুইয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা