× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইওএম’র গাড়ির চাপায় অজ্ঞাত শিশু নিহত

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

আপডেট : ৬ ঘণ্টা আগে

আইওএম’র গাড়ির চাপায় অজ্ঞাত শিশু নিহত। প্রবা ফটো

আইওএম’র গাড়ির চাপায় অজ্ঞাত শিশু নিহত। প্রবা ফটো

কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় ‘আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম’র গাড়িচাপায় অজ্ঞাত এক (আনুমানিক ১২) শিশু নিহত হয়েছে।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৩টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান, হাইওয়ে পুলিশের শাহপুরী থানার ইনচার্জ মো. সাইফুল ইসলাম।নিহত শিশুর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

আটক চালক মো. ইসহাক মিন্টু কক্সবাজার শহরের বাসিন্দা এবং জব্দ করা গাড়িটির চালক।

স্থানীয়দের বরাতে পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, বিকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আইওএম সংস্থার কর্মীদের বহনকারী গাড়িটি কক্সবাজার ফিরছিল। গাড়ীটি উখিয়ারঘাট এলাকায় পৌঁছলে এক শিশু রাস্তার পারাপারের সময় তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, দুর্ঘটনার পর পরই খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে আইওএম সংস্থার দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ এবং চালককে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে নিয়েছে।

নিহত শিশুর পরিচয় শনাক্তে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান, পরিদর্শক সাইফুল ইসলাম।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা