× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁঠাল নিয়ে বিরোধে ছেলে-পুত্রবধূর মারধরে বাবার মৃত্যু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

আপডেট : ৮ ঘণ্টা আগে

ছেলে ও পুত্রবধূর মারধরে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রবা ফটো

ছেলে ও পুত্রবধূর মারধরে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রবা ফটো

কিশোরগঞ্জে বাড়ির একটি কাঁঠালকে কেন্দ্র করে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে আলম মিয়া ও তার স্ত্রী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নিহতের স্ত্রী সাহেদা বেগম বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে বুধবার রাতে সদর উপজেলার চৌধুরীহাটি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়ির একটি গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাকের সঙ্গে তার ছেলে আলম মিয়া ও পুত্রবধূর কথা কাটাকাটি হয়। পারিবারিক এই বিরোধ একপর্যায়ে তীব্র আকার ধারণ করলে ছেলে ও পুত্রবধূ ঘরের ভেতরে প্রবেশ করে আব্দুর রাজ্জাককে মেঝেতে ফেলে কিল-ঘুষি ও মারধর করে। 

স্থানীয় লোকজন আব্দুর রাজ্জাককে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, গাছ থেকে কাঁঠাল পাড়ার পর আমরা ছেলেকে কয়েকটি কাঁঠাল দিয়েছিলাম। বিয়ের কিছুদিন পর থেকেই সে আলাদা সংসার করে। কিন্তু সে ও তার স্ত্রী আমাদের জন্য রাখা বাকি দুটি কাঁঠালও দাবি করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা