সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ড। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা আল মদিনা
শপিং মলের নিচতলায় ফায়ার ইকুইপমেন্ট রুমে আগুন লাগে। আগুনে বৈদ্যুতিক মিটার, তারসহ
ফায়ার সরঞ্জামাদি পুড়ে যায়।
সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী বলেন, উপজেলার
মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের
দুইটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু পানির ব্যবস্থা
না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক
সর্টসার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, আগুনে প্রায় ২০ লাখ
টাকার ক্ষতি হয়েছে।
এদিকে দোকান মালিকরা জনান, মার্কেট থেকে দোকানদারদের সরিয়ে দিতে মালিক পক্ষ
পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে।
তবে মার্কেট মালিক নবী হোসেন বলেন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছেন,
বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। তারপরও আমরা ইঞ্জনিয়ার ডেকেছি বিষয়টি
তদন্ত করে প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ বলা যাবে।