× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার কেন্দুয়া ও মদন উপজেলায় এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন, কেন্দুয়ার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫), ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম (২৫) এবং মদন উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে ইটভাটার শ্রমিক রাজিব মিয়া (২৪)।

উপজেলার মোড়াইল বিলে ও সান্দিকোনা গ্রামের খালপাড়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে  বজ্রপাতে মারা যান তারা।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, উপজেলার মোড়াইল বিলে সকালে শামসুল হুদা মাছ ধরতে যান। তখন হঠাৎ বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে, আশরাফুল ইসলাম সান্দিকোনা গ্রামের খালের পাশে বজ্রপাতে নিহত হন।

তাদের মরদেহ উদ্বার করা হয়েছে বলে জানিয়ে ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে মদন থানার ওসি মো. সালাহ উদ্দিন করিম জানান, রাজিব মিয়া সকাল পৌনে ৬টার দিকে বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা