ওসি আফতাব উদ্দিনকে বুধবার রাতে প্রত্যাহার করা হয়েছে। ছবি: সংগৃহীত
কোটি টাকার ইয়াবা গায়েবের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহােরের পর তাকে লাইন আরওতে সংযুক্ত করা হয়েছে।
তাকে বুধবার রাতে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী গণমাধ্যমে বলেন, কোতোয়ালি থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানাও অফিসার ইনচার্জ পদে আবু জায়েদ মোহাম্মদ নাজমুল নূরের নাম গুঞ্জন রয়েছে।
গত বছরের ৮ ডিসেম্বর নগরের বাকলিয়া এলাকায় এক পুলিশ সদস্যের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার হলেও তা জব্দ দেখিয়ে মামলা না করার অভিযোগ ওঠে ওসি আফতাবের বিরুদ্ধে।
তৎকালীন ওসি আফতাব উদ্দিনের নির্দেশে ইয়াবার চালানটি আত্মসাৎ করা হয় এবং বহনকারীকে ছেড়ে দেওয়া হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের তদন্ত প্রতিবেদন গত ২৯ এপ্রিল পুলিশ সদর দপ্তরে পাঠানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।