× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামান্য বৃষ্টিতে ভোগান্তিতে জনদুর্ভোগ

শেরপুর ও হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ২১:১৫ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৬ ২১:২৭ পিএম

পানিতে ডুবে আছে শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। প্রবা ফটো

পানিতে ডুবে আছে শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। প্রবা ফটো

শেরপুর ও ময়মনসিংহে বুধবার (১৭ জুন) সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও কাঁচা সড়ক। প্রতিবেদকদের পাঠানো খবর

শেরপুর : জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। এ কারণে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারে না। সামান্য বৃষ্টি হলেই মাঠসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। বুধবার বেলা ১১টায় দেখা গেছে, বিদ্যালয় মাঠে জমে থাকা পানিতে শিশুরা খেলা করছে। বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা এক হাতে জুতা ও কাঁধে ব্যাগ নিয়ে ফিরে যাচ্ছে বাড়িতে। 

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যেতে হয় খুদে শিক্ষার্থীদের। এক হাতে জুতো, অন্য হাতে স্কুলড্রেস গুটিয়ে, পিঠে ভেজা স্কুলব্যাগ নিয়ে কাদাপানির মধ্যে সাবধানে এগিয়ে যায় তারা। উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম রামনগর সরকারি স্কুলের সামনে প্রায় ৫০০ মিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা পড়েন দুর্ভোগে।

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, টানা বৃষ্টিতে বিদ্যালয় সংলগ্ন সড়কটি হাঁটুপানিতে তলিয়ে গেছে। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তানহাসহ অনেকেই জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে স্কুলে যেতে দেখা যায়। কেউ আবার ভিজে না যাওয়ার জন্য স্কুলড্রেস হাঁটু পর্যন্ত গুটিয়ে নিয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার খাতুন বলেন, বিষয়টি আপনার (সাংবাদিক) মাধ্যমে প্রথম জানলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার বলেন, বিদ্যালয়টি ভোটকেন্দ্র হওয়ায় প্রাথমিকভাবে সেখানে মাটি ফেলে চলাচলের উপযোগী করা হয়েছে। মাটি বসার জন্য কিছুটা সময় দেওয়া হয়েছে। আগামী শুষ্ক মৌসুমে সেখানে এইচবিবি (ইটের সলিং) করে সড়কটি টেকসইভাবে নির্মাণ করা হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা