ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ২১ ঘণ্টা আগে
ফরিদপুরের চরাঞ্চলের নদী ভাঙনকবলিত হতদরিদ্র মানুষের মঝে ভেড়া বিতরণ করা হয়। প্রবা ফটো
ফরিদপুরের চরাঞ্চলের নদী ভাঙনকবলিত হতদরিদ্র মানুষের মঝে ভেড়া বিতরণ করা হয়। আর্থিকভাবে স্বাবলম্বী করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।
ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বুধবার (১৭ জুন) সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মেশকাতুল জান্নাত রাবেয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আসজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান। পরে ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ, ডিক্রিরচর, নর্থচ্যানেল ও চর মাধবদিয়া ইউনিয়নের হতদরিদ্র ৪১ জন নারী-পুরুষের প্রত্যেককে তিনটি করে ভেড়া দেওয়া হয়। এ ছাড়া ভেড়া পালনের ঘর তৈরির জন্য অর্থ সহায়তা ও কয়েক মাসের খাবারও দেওয়া হয়।
প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, চরাঞ্চলের হতদরিদ্র নারী-পুরুষকে পশুপালনের মাধ্যমে স্বাবলম্বী করতে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ বছর ভেড়া দেওয়া হলো। পশুপালনের মাধ্যমে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশকে প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ করতে আরও বেশি পশুপালনের পরামর্শ দেন অনুষ্ঠানের অতিথিরা। এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।