× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দর জীবন গড়তে ভালোভাবে লেখাপড়া করতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর সংবাদদাতা

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৬:৩০ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১৭:৫৭ পিএম

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবে উৎসবে উপস্থিত অতিথিরা। ছবি : প্রবা

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবে উৎসবে উপস্থিত অতিথিরা। ছবি : প্রবা

সুন্দর জীবন গড়তে হলে ভালোভাবে লেখাপড়া করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ভালোভাবে লেখাপড়ার সুযোগ একজনের পক্ষেই দেওয়া সম্ভব হয়েছে, যিনি চান এই জাতি শিক্ষিত হোক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার কোনো বিকল্প নাই।

রবিবার (১ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে নারী নীতি প্রণয়ন করতে হবে। আগে একজন প্রধানমন্ত্রী ছিলেন, যার দুই মন্ত্রী জামায়াতের আলী আহসান মো. মুজাহিদ ও মতিউর রহমান নিজামী এবং দেলোয়ার হোসেন সাইদীরা বলতেন, নারীদের ঘর থেকে বের করা যাবে না। নারীদের ঘরে বন্দি করে রাখতে হবে। জামায়াতিরা ক্ষমতায় আসলে নারীদেরকে শিক্ষিত হতে দিত না। নারীদের পেছনে রেখে একটা জাতি কোনো দিন এগিয়ে যেতে পারে না।

‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি’ প্রতিপাদ্যে বই বিতরণ উৎসবে জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আজিজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। 

এ বছর পিরোজপুর জেলার ২ লাখ ২৮ হাজার ৩৭০ ছাত্র-ছাত্রীর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ১১ লাখ ৬ হাজার ৫১১টি, মাধ্যমিক বিদ্যালয়ে ৪ লাখ ৭০ হাজার ৫৬৩টি এবং মাদ্রাসায় ৪ লাখ ৫৪ হাজার ৫৬৪টি বই বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা