× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আষাঢ় মাসে দেওয়া ডাক’ অনুষ্ঠানে স্বাগত জানানো হলো বর্ষাকে

বগুড়া অফিস

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ২০:০৮ পিএম

বগুড়ায় বর্ষাকে বরণ করে ‘আষাঢ় মাসে দেয়া ডাকে’ অনুষ্ঠান আয়োজন করেছে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন। ছবি: প্রতিদিনের বায়লাদেশ

বগুড়ায় বর্ষাকে বরণ করে ‘আষাঢ় মাসে দেয়া ডাকে’ অনুষ্ঠান আয়োজন করেছে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন। ছবি: প্রতিদিনের বায়লাদেশ

বগুড়ায় বর্ষাকে বরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আষাঢ় মাসে দেয়া ডাকে’ অনুষ্ঠিত হয়েছে।

শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার বিকালে এ অনুষ্ঠানে আয়োজন করে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। শুরুতে ‘পাগলা হাওয়া বাদল দিনে’ গানের সঙ্গে দলীয় নৃত্যের মাধ্যমে বর্ষাকে স্বাগত জানান শিল্পীরা।

লায়ন আব্দুল মোবিন জিন্নাহর আবৃত্তি এবং মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বর্ষাবিষয়ক গান ও কবিতা পরিবেশিত হয়। এ সময় একক ও দলীয় নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের শিল্পীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি (সিআইডি) মোহাম্মদ মোতাহার হোসেন, বগুড়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণা তরফদার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল।

এছাড়া সংগঠনের সদস্য অদিতি সিনহা, সুমনা ইয়াসমিন সোমাসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা