× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুগঞ্জে ইয়াবাসহ আটক যুবকের কারাদণ্ড

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৯:৫৯ পিএম

আশুগঞ্জ উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে সোমবার তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়। প্রবা ফটো

আশুগঞ্জ উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে সোমবার তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় আলোচিত যুবক ইমনকে ইয়াবাসহ আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে সোমবার (১৫ জুন) দুপুরে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ার।

তিনি জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ইমনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, এর আগে রোববার দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা