× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৯:২৬ পিএম

নিহত মেহেদী হাসান রিফাত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত মেহেদী হাসান রিফাত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান রিফাত (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

সদর উপজেলার বাদুয়ারচর গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় সোমবার এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চন্ডিপা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে নরসিংদী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের (বাংলা বিভাগের) শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে এগারোটার দিকে বাদুয়ারচর গেইট বাজার এলাকা থেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রিফাত রেললাইন দিয়ে শহরের দিকে আসতেছিল, এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন ফাঁড়িতে নিয়ে আসে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ দীলিপ চন্দ্র সরকার বলেন, “কলেজ শিক্ষার্থী মোবাইল ফোনে কথা বলতে বলতে শহরের দিকে আসতেছিল। বাদুয়ারচর গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় পৌছলে পিছন দিক থেকে আসা চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে মোবাইলে কথা বলার কারণে সে বুঝতে পারেনি তার পিছন দিক থেকে ট্রেন আসছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা