× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসাম্প্রদায়িক চেতনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৯:২০ পিএম

নওগাঁর ‘উচ্চারণ পাঠশালা’র উদ্যোগে রবিবার শহরের ‘মৌসুমী বিদ্যানিকেতন’ মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

নওগাঁর ‘উচ্চারণ পাঠশালা’র উদ্যোগে রবিবার শহরের ‘মৌসুমী বিদ্যানিকেতন’ মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

সাম্যবাদ ও অসাম্প্রদায়িক চেতনার মেলবন্ধনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব।

নওগাঁর অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘উচ্চারণ পাঠশালা’র উদ্যোগে রবিবার (১৪ জুন) সন্ধ্যায় শহরের ‘মৌসুমী বিদ্যানিকেতন’ মিলনায়তনে এই উৎসবমুখর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে সাজানো হয় পুরো আয়োজন। সম্প্রীতির বাণী ছড়িয়ে দিতে এবং দুই মহান কবির সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে স্মরণ করিয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ এবং অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান মৌসুমী বিদ্যানিকেতন।

এই বিশেষ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরবেন চিকিৎসক ও সংস্কৃতিজন ড. ময়নুল হক দুলদুল, সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম খান, একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী এবং সাধারণ সম্পাদক মোস্তফা আল-মেহমুদ রাসেল। এ ছাড়া বিশেষ প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌসুমী বিদ্যানিকেতনের সম্মানিত শিক্ষক এনামুল হক, রাজু ও রায়হান।

সাংস্কৃতিক উৎসবের মূলপর্বে একঝাঁক খুদে ও তরুণ শিল্পীর সম্মিলিত ও একক পরিবেশন করে। কোরাস গান ও কোরাস আবৃত্তিতে সমবেতভাবে অংশগ্রহণ করে জিসান, মানছিবা, মালিহা, আস্থা, আফরা, দুরদানা এবং আরা। এরপর মঞ্চে নজরকাড়া চমৎকার নৃত্য পরিবেশন করে সুমাইয়া ও শাহরিন। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করে উচ্চারণ পাঠশালার সংগীত প্রশিক্ষক ও বিশিষ্ট শিল্পী পূজা দাস এবং দুই কবির কালজয়ী কবিতা আবৃত্তি করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে শিশুশিল্পী আদিল, তালহা, নূরানী, রওজা এবং ঋদ্ধি। পাশাপাশি আমন্ত্রিত দর্শকদের জন্য অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে ছিল গুণী অতিথি শিল্পীদের পরিবেশনা, যেখানে বিশেষ অতিথি আবৃত্তি শিল্পী হিসেবে হাসান নয়ন এবং সংগীতশিল্পী হিসেবে সুরের মূর্ছনা ছড়িয়েছেন শম্পা ভট্টাচার্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা