বিশ্বনাথ (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৯:১৫ পিএম
বিশ্বনাথ উপজেলা পরিষদের সভাকক্ষে সোমবার ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
সিলেটের বিশ্বনাথ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সঙ্গে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউএনও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সভাপতি এম আর টুনু তালুকদার, সাবেক সভাপতি আশিক আলী ও কামাল মুন্না, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান এবং বিশ্বনাথ প্রেসক্লাবের শিক্ষানবিশ সদস্য মোস্তাক আহমদ মোস্তফ।