× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে রগ কেটে ব্যবসায়ীকে হত্যা, সাবেক স্ত্রী আটক

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৫:৫২ পিএম

বোচাগঞ্জ থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বোচাগঞ্জ থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের বোচাগঞ্জে ডিএন অটো রাইস মিলের মালিক মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কেটে হত্যা। এ ঘটনায় জড়িত সন্দেহে তার সাবেক স্ত্রীকে আটক করেছে পুলিশ।

দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান মোস্তাফিজুর রহমান। 

এর আগে শনিবার দুপুরে বোচাগঞ্জ উপজেলায় ডিএন অটো রাইস মিলে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এর আগে অনেকবার মোস্তাফিজুর রহমানের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে। বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সাবেক স্ত্রী শিল্পীকে সোমবার দুপুরে আটক করেছে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা