× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবক গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৫:৩৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বিভিন্ন স্থানে সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শনিবার গভীর রাতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন, নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২০) ও মেহেদী হাসান তুতুল (২১)।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হন ওই নারী। এ সময় পাঁচ যুবক দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে জোরপূর্বক বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

পরে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ সোমবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন মাঠে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে সোমবার বিকালে যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা