আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৪:৫৩ পিএম
সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। প্রবা ফটো
বগুড়ার আদমদীঘির সান্তাহারে শিশু রাকিকা আক্তার রাখার (৬) কানের সোনার দুল নিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুমের চেষ্টায় বহুল আলোচিত মামলার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এলাকাবাসী সোমবার (১৫
জুন) সকাল ১০টায়
প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন
করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেনÑ জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল
হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক
শাহজাহান আলম, ছাত্রদল নেতা আকাশ, ফাহমিদ, নূরানী ইসলামিয়া একাডেমি মাদরাসার প্রধান
শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, নিহত রাখার ফুপু লিপি বেগম, প্রতিবেশী খাদিজা ও রমনি
আক্তার প্রমুখ। অপর দিকে রবিবার সকালে পৌর শহরের ইয়ার্ড কলোনি এলাকায় শিশু রাখার মাদরাসা
নূরানী ইসলামিয়া একাডেমি চত্বরে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ওই মাদরাসার শিক্ষক,
শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী ও সাহেব এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, রামিসা হত্যার রায় যেমন দ্রুত হয়েছে তেমনি রাখার হত্যাকারীদের
রায়ও যেন দ্রুত কার্যকর হয়। পরে বিচারক তার দেওয়া জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করে তাকে
কারাগারে প্রেরণ করেন।