× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেবাচিম হাসপাতালের সভাপতি হলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২ ঘণ্টা আগে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

দীর্ঘ প্রায় দুই বছর পর হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হলো।

জানা যায়, ২০২৪ সালের ১৫ জুন তৎকালীন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে সভাপতি করে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছিল। এরপর ৫ আগস্ট-পরবর্তী দীর্ঘ কোনো কার্যকর কমিটি না থাকায় হাসপাতাল পরিচালনায় নানা ধরনের জটিলতা তৈরি হয়।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বরিশাল সফরে ইঙ্গিত দিয়েছিলেন একজন মন্ত্রীকে এই হাসপাতালটি কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সভাপতির দায়িত্ব দেওয়া হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেন, আমি দায়িত্ব পেয়েছি মাত্র। জুলাই মাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা করব। ওই সভায় হাসপাতালটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে কর্মপরিকল্পনা গ্রহণ করব। একই সাথে দক্ষিণাঞ্চলের সেবাগ্রহীতাদের নিয়ে একটি সভা করব। যেখানে তাদের কাছ থেকে হাসপাতালের চিকিৎসাসেবা সম্পর্কে মতামত নেব। এরপরে হাসপাতালটিকে এমনভাবে পরিচালনা করা হবেÑ যাতে দক্ষিণাঞ্চলের মানুষ সকল সেবা শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই পায়। তাদের যেন চিকিৎসাসেবা পেতে ঢাকা অথবা অন্য কোথাও যেতে না হয়।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এর আগে সংসদ সদস্য থাকাকালীন সময়ে জাতীয় সংসদের বিভিন্ন স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা