× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিক সন্তানদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২ ঘণ্টা আগে

অলিম্পিক সিমেন্ট কারখানার গেটে রবিবার বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের সন্তানদের সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

অলিম্পিক সিমেন্ট কারখানার গেটে রবিবার বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের সন্তানদের সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

চাকরির বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে ও কারখানা হস্তান্তর হলে চাকরির নিরাপত্তার দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানায় শ্রমিকদের সন্তানদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের অলিম্পিক সিমেন্ট কারখানার গেটে রবিবার (১৪ জুন) বেলা ১১টায় কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকদের সব বকেয়াদি পরিশোধের দাবিতে ও কারখানা হস্তান্তর হলে চাকরির নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সন্তানদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এ সময় বাবা-মায়ের চাকরি চলে যাওয়ায় নিজের পরিবার এবং শিক্ষা পরিচালনায় সংকটে থাকা শ্রমিকদের সন্তানদের পক্ষে বক্তব্য দেন স্কুলশিক্ষার্থী মানছুরা, ইয়াছিন, লিমন প্রমুখ।

শ্রমিকদের সন্তানরা বলেন, বাবা-মায়ের চাকরি চলে যাওয়ার কারণে তাদের পড়ালেখা, বাসার বাজার নিয়ে সংকট তৈরি হয়েছে। তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তারা তাদের অভিভাবকদের চাকরির বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে ও কারখানা হস্তান্তর হলে চাকরির নিরাপত্তার দাবি জানান।

শ্রমিক নেতারা বলেন, কারখানার শ্রমিকদের আচমকা কারখানা বন্ধের নোটিস দেওয়া হয়েছে। কিন্তু চাকরিসহ হস্তান্তর করার বিষয় বা দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করার বিষয় নিয়ে কোনো কিছুই সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না। এতে শ্রমিকরা চাকরি ও পাওনাদি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।

সমাবেশে আরও বক্তব্য দেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সেলিম সরদার, সহ-সভাপতি, মো. আবু বক্কর ছিদ্দিক লিটন, সাধারণ সম্পাদক, মো. পাভেল হাওলাদার, সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য গাজী মো. বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, সোনারগাঁও টেক্সটাইল মিল লি. শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মো. হান্নান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোসা. খুকুমণি, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার সিনিয়র ফোরম্যান মো. শরিফুল ইসলাম, ব্লোয়িং লি. শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. একলাস সরদার। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা