বদলগাছী (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধারের দাবিতে বদলগাছী চারমাথা এলাকায় মায়ের সংবাদ সম্মেলন। প্রবা ফটো
এক অসহায় মা তার ১৩ বছর বয়সি স্কুলছাত্রী মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। মেয়েকে অপহরণের অভিযোগ তুলে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় বদলগাছী উপজেলার কয়াভবানীপুর গ্রামের বাসিন্দা
মোছা. নেসপাতি বেগম বদলগাছী চারমাথা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে
এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
পরিবারের অভিযোগ, এই অপহরণের মূল পরিকল্পনাকারী ও ১নং বিবাদী হলেন
তাদেরই প্রতিবেশী মো. বেলাল হোসেনের ছেলে মো. রায়হান হোসেন। এই কাজে রায়হানকে সরাসরি
সহযোগিতা করেছেন ২নং বিবাদী মো. বেলাল হোসেন ও ৩নং বিবাদী মোছা. শিরিন আক্তার এবং ৪নং বিবাদী মো. সুমন হোসেন।
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ প্রশাসন, পুলিশ সুপার এবং
বদলগাছী থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে করজোড়ে মিনতি করছি- দয়া করে দ্রুত আইনি পদক্ষেপ
নিন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল
আমিন বলেন, থানায় একটি মামলা হয়েছে। আমরা ভিকটিমসহ আসামিদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।