বদলগাছী (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামসুন্নাহার (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার মডেল থানার সামনে নতুন ব্রিজ রোডে এই মর্মান্তিক
সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত শামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের মৃত নাজিমুদ্দিনের
স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত
শামসুন্নাহার বদলগাছী থানার সামনে রাস্তায় মোটরসাইকেলে করে মহাদেবপুর যাচ্ছিলেন, এ
সময় দ্রুতগামী একটি ট্রাক অপরদিক থেকে এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ট্রাকের
চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শামসুন্নাহার।
পথচারীদের অভিযোগ, বদলগাছী থানার সামনের এই সড়কটি অত্যন্ত ব্যস্ত এবং ঝুঁকিপূর্ণ। এখানে
প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। গুরুত্বপূর্ণ এই স্থানে কোনো গতিরোধক (স্পিড ব্রেকার)
বা জেব্রা ক্রসিং না থাকায় চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালায়Ñ যার খেসারত দিতে হচ্ছে
সাধারণ পথচারীদের।অথচ প্রশাসনের নাকের ডগায় কোনো গতিরোধক বা জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা
করা হচ্ছে না। আমরা অবিলম্বে এই স্থানে গতিরোধক নির্মাণের দাবি জানাচ্ছি, যেন আর কোনো
প্রাণ এভাবে অকালে ঝরে না যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে
বদলগাছী থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটকের
জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।