× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন নদীতে শনিবার মাছ ধরার সময় প্রায় ১০ কেজি ওজনের কচ্ছপটি জেলের জালে ধরা পড়ে। প্রবা ফটো

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন নদীতে শনিবার মাছ ধরার সময় প্রায় ১০ কেজি ওজনের কচ্ছপটি জেলের জালে ধরা পড়ে। প্রবা ফটো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কোবাতক নদীতে মাছ ধরতে গিয়ে বিরল প্রজাতির একটি কচ্ছপের সন্ধান পান জেলে আব্দুল সাত্তার। 

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন নদীতে শনিবার (১৩ জুন) সকালে মাছ ধরার সময় প্রায় ১০ কেজি ওজনের কচ্ছপটি তার জালে ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়লে প্রাণীটিকে দেখতে নদীতীরে ভিড় করেন স্থানীয়রা।

স্থানীয়দের মতে, কোবাতক নদীতে নানা জলজ প্রাণী দেখা গেলেও এমন কচ্ছপ আগে খুব কমই দেখা গেছে। বন বিভাগ জানায়, কচ্ছপটির গায়ের রঙ, খোলসের গঠন ও শারীরিক বৈশিষ্ট্য সাধারণ কচ্ছপের তুলনায় ভিন্ন হওয়ায় এটিকে বিরল প্রজাতির বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, সামুদ্রিক কচ্ছপটি আপাতত কলাগাছিয়া ইকোটুরিজম সেন্টারে রাখা হয়েছে। পরে মান্দারবাড়ি সমুদ্রে অবমুক্ত করা হবে।

প্রকৃতিপ্রেমীদের মতে, নদী ও বনাঞ্চলে বিরল প্রাণীর উপস্থিতি ওই অঞ্চলের জীববৈচিত্র্যের সমৃদ্ধির একটি ইতিবাচক ইঙ্গিত। একই সঙ্গে এটি প্রমাণ করে যে সুন্দরবন ও তার আশপাশের জলজ পরিবেশ এখনও বহু অজানা ও দুর্লভ প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে টিকে আছে। কোবাতক নদীর সেই সকালের ঘটনাটি তাই শুধু একটি কচ্ছপ উদ্ধারের গল্প নয়; এটি সুন্দরবনের জীববৈচিত্র্যের নীরব বার্তাও বটেÑ প্রকৃতি এখনও তার অনেক বিস্ময় লুকিয়ে রেখেছে মানুষের চোখের আড়ালে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা