× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করে। প্রবা ফটো

ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করে। প্রবা ফটো

ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘট শুরু করেছেন। শনিবার (১৩ জুন) সকালে জাহাজ থেকে বিভিন্ন ধরনের মনিহারি পণ্য আড়তে ওঠা-নামার কাজ বন্ধ হয়ে গেছে তাদের ধর্মঘটের কারণে।

ঝালকাঠি হ্যান্ডেলিং শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, বর্তমানে তারা দৈনিক প্রায় ৮০০ টাকা আয় করলেও বিভিন্ন খরচ বাদ দিয়ে হাতে থাকে মাত্র ৫০০ টাকা। বর্তমান বাজার পরিস্থিতিতে এই আয় দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। 

শ্রমিকদের দাবি, ৫০ কেজি ওজনের ছোট বস্তা আমদানির ক্ষেত্রে জাহাজ থেকে গুদামে তোলার জন্য ১০ টাকা এবং ডেলিভারির জন্য ১২ টাকা হারে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে।

শ্রমিকরা আরও জানান, গত প্রায় ৯ মাস ধরে তারা এই দাবি জানিয়ে আসছেন। তবে স্থানীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর অনুরোধে ঈদুল আজহা পর্যন্ত তারা কর্মসূচি স্থগিত রেখেছিলেন। দাবি পূরণ না হওয়ায় শনিবার থেকে ধর্মঘট শুরু করেছেন তারা।

ধর্মঘটের কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দ্রুত সমস্যার সমাধান না হলে পণ্য সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা