× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়। প্রবা ফটো

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়। প্রবা ফটো

মাগুরার শ্রীপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমূল ইসলামের উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব, মেডিকেল অফিসার ডা. আল ইয়াছিন শুভ, ডা. খুশি খাতুন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সচিব কাঞ্চন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এম মকিদ হাসান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. এহসানুল্লাহ হক মিলন, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা শাহাজাহান শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী প্রমুখ। 

উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যবৃন্দ এ পরিচ্ছন্নতা অভিযানের সহযোগিতা করেন। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা