রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
নওগাঁর রাণীনগর উপজেলার আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। প্রবা ফটো
নওগাঁর রাণীনগর উপজেলার আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয় নতুন অত্যাধুনিক শিক্ষা ভবন পাচ্ছে। এই চার তলা ভিত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হলে বিদ্যালয়টির দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং সুন্দর পরিবেশে পাঠদানের সুবিধা বৃদ্ধি পাবে।
ফলে বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যে শ্রেণিকক্ষের সংকট ছিলÑ তা দূরীভূত হতে চলেছে। এতে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ যেমন উন্নত হবে, তেমনভাবে সুন্দর পরিবেশে প্রকৃত শিক্ষা বিস্তারে বিদ্যাপিঠটি আরও ভূমিকা রাখবে এমনটি আশা স্থানীয়দের। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাস্তবায়নে নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারের মাধ্যমে ভবনটি নির্মাণ করছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার (১৩ জুন) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে ০৪ তলা ভিত বিশিষ্ট ০১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ। এ ছাড়া নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিপ্তরের সহকারী প্রকৌশলী-২ এইচএম লুৎফুল বারী, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।